শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগে আ.লীগ প্রার্থী টগর

  • আপলোড তারিখঃ ১৭-১২-২০১৮ ইং
কার্পাসডাঙ্গার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগে আ.লীগ প্রার্থী টগর
আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী আলী আজগর টগর। গতকাল রোববার সকাল ১০টা থেকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর, কাঞ্চনতলা, বাঘাডাঙ্গা, কার্পাসডাঙ্গা, কানাইডাঙ্গা, হরিরামপুর, শিবনগর, হুদাপাড়া, কুতুবপুর, মুন্সিপুর, বয়রা, পীরপুরকুল্লা, আরামডাঙ্গা, কোমরপুর, জাহাজপোতা গ্রামে ও কার্পাসডাঙ্গা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন। কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফিকের সভাপতিত্বে পথসভার বক্তব্যে হাজী আলী আজগর টগর বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের কাছে আমার দাবি কার্পাসডাঙ্গা ইউনিয়নবাসী আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে পুনরায় সংসদ সদস্য পদে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করুন। বিগত ১০ বছরে আ.লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে অত্র ইউনিয়নের রাস্তা, স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দির, ব্রিজ, কালভাট, বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাউলী ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হাজী শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা আ.লীগের সদস্য কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, দামুড়হুদা উপজেলা আ.লীগের সহ-সভাপতি সহিদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শফিকুর রহমান শফিক মাষ্টার, সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক নজীর আহমেদ, জেলা কৃষক লীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুর রহমান মুকুল, দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ১নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শওকত আলী প্রমূখ।


কমেন্ট বক্স