বিজয় দিবসে দর্শনা অনির্বাণ থিয়েটার ও কলকাতার
- আপলোড তারিখঃ
১৭-১২-২০১৮
ইং
অন্যনিষাদ’র পরিবেশনায় সংগীতানুষ্ঠান পরিবেশিত
দর্শনা অফিস: মহান বিজয় দিবস উপলক্ষে দর্শনায় নানা আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার সময় দর্শনা কেরুজ ফুটবল মাঠে দর্শনা পৌরসভার আয়োজনে দর্শনার সকল সরকারি-বেসরকারি সাংস্কৃতিক, পেশাজীবি, রাজনৈতিক, সামাজিক শ্রমিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ একত্রিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ ও বিজয় র্যালি বের করে দর্শনা কলেজ স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন করে। বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনা অনির্বাণ থিয়েটারের আয়োজনে অনির্বাণ মঞ্চে আনন্দধাম ও অনির্বাণ থিয়েটারের আয়োজনে বিজয় সংগীত পরিবেশিত হয়। সন্ধ্যায় অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা কমরেড এ্যাডভোকেট শহিদুল ইসলাম, দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশররফ হোসেন ও ভারতের অন্যনিষাদের পরিচালক সমরেশ চৌধুরী। পরে দুই বাংলার পরিবেশনায় সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। শুরুতেই দর্শনা নীল সেতারের শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন ইসরাইল হোসেন খান টিটে, হাসমত কবির, মাম্পি ও মেঘলা। এরপর কলকাতার অন্যনিষাদ শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃতির ছন্দে ছন্দে সংগীত পরিবেশিত হয়। এদের মধ্যে সংগীত পরিবেশন করেন, ইন্দ্রেনীল ভৌমিক ও সৌনক মুখার্জী। আবৃতিতে ছিলেন ভারতের অন্যনিষাদের সমরেশ চৌধুরী, সোমা সাহা ও অনির্বাণ থিয়েটারের কবিরুল হক লিপু। বাদ্যযন্ত্রে দুই বাংলার বাদক বাংলাদেশের আব্দুর রহমান, বিল্পব, বিল্টু ও খাইরুল ইসলাম এবং ওপার বাংলার কলকাতার মেহেতাব, সুমিরদে। অনুষ্ঠান পরিচালনা করেন সাজ্জাদ হোসেন।
কমেন্ট বক্স