শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় নেতৃবৃন্দের সাথে এমপি টগরের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০১৮ ইং
কার্পাসডাঙ্গায় নেতৃবৃন্দের সাথে এমপি টগরের মতবিনিময়
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের মনোনীত এমপি প্রার্থী হাজী আলী আজগর টগর। এসময় তিনি নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সদস্য কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, দামুড়হুদা উপজেলা আ.লীগের সহ-সভাপতি সহিদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শফিকুর রহমান শাফিক মাষ্টার, সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক নজীর আহমেদ, নাটুদাহ ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, জেলা কৃষকলীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক আ.সালাম বিশ্বাস, জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য জাহিদুর রহমান মুকুল, দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শওকত আলীসহ সাংবাদিক এমএ জলিল ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আ. রাজ্জাক মেম্বর, সাধারণ সম্পাদক কচি মোস্তাফিজ, যুগ্ম সম্পাদক শরীফ রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মিলন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু।


কমেন্ট বক্স