শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জাতীয় শ্রমিক লীগের নির্বাচনী সভায় রিপন মন্ডল

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গা জাতীয় শ্রমিক লীগের নির্বাচনী সভায় রিপন মন্ডল
মুক্তিযোদ্ধের চেতনা রক্ষায় নৌকায় ভোট দিন নিজস্ব প্রতিবেদক: জাতীয় শ্রমিক লীগ, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন আ.লীগ নেতা রবিউল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ, চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক রিপন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন-শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জাতীয় শ্রমিক লীগ, চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মাজিদ, যুগ্ম-সাধরণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, মোঃ কাসেদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সহ-সম্পাদক মোঃ খানজাহান আলী, সদর থানা সভাপতি সভাপতি টোকন মিয়া। সভায় রিপন মন্ডল প্রধান অতিথির বক্তব্যে বলেন, ৩০লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। স্বাধীনতার পক্ষে আ’লীগ সরকারই একমাত্র শক্তি। তাই মুক্তিযোদ্ধাদের চেতনা রক্ষা করতে আবারো নৌকা মার্কায় ভোট দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সাজু, পৌর এলাকার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহামুদুল রহমান মালিক, যুবলীগ নেতা কালাম মেম্বর, সহিদ মন্ডলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


কমেন্ট বক্স