ডিঙ্গেদহে শ্রমিক লীগের নির্বাচনী প্রস্তুতি সভা
- আপলোড তারিখঃ
১৩-১২-২০১৮
ইং
ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে একাদশ জাতীয় সংসদের নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডিঙ্গেদহ শাখা কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আ.মাজিদ মোল্লা, যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন মিলন, আমিরুল ইসলাম কাসেদ, খানজাহান আলী, সদর থানা শ্রমিক লীগের থানা সভাপতি টোকন মিস্ত্রি, অটোবাইক শ্রমিক লীগের সম্পাদক সাজু, ডিঙ্গেদহ ৬নং ওয়ার্ড মেম্বর আবুল কালাম আজাদ, শাহিন রেজা, কোরবান আলী, তরিকুল ইসলামসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিঙ্গেদহ শাখা কার্যালয়ের সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের কার্যকারী সদস্য শহিদুল ইসলাম।
কমেন্ট বক্স