চুয়াডাঙ্গা পৌর ওয়ার্ড আ.লীগের মতবিনিময় সভা
- আপলোড তারিখঃ
১১-১২-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড আ.লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের রিজিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনে ১৪ দল মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এসময় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আ.লীগের সভাপতি জহুরুল ইসলাম, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর একরামুল হক মুক্তা, ৯নং ওয়ার্ড আ.লীগ নেতা অলোক জোয়ার্দ্দার, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ ডালিম, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সামসুজ্জোহা মল্লিক হাসু। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, উপ-প্রচার সম্পাদক শওকত আলী, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা জামান পলি, ৯নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন মিঠু, সাবেক যুবলীগ নেতা রাশেদুজ্জামান বাকী, মনিরুল ইসলাম, নুরুল ইসলাম, গণি ফিল্টু, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান শিমুল, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, জেলা মহিলা লীগের সুলতান আরা রন্তা, ফরিদা ইয়াসমিন, মিলি, প্রমূখ।
কমেন্ট বক্স