আজ সংগীত শিল্পী শান্ত’র শুভ জন্মদিন
- আপলোড তারিখঃ
১০-১২-২০১৮
ইং
হিরন উর রশিদ শান্ত। একাধারে একজন সফল সংগীত শিল্পী, মঞ্চনাট্যকর্মী, সদা হাস্যজ্জ্বল একজন মানুষ। বাবা আব্দুর রহিম, মাতা মোছা. রহিমা বেগমের চার সন্তানের মধ্যে সে তৃতীয়। বর্তমানে মঞ্চ এবং বিভিন্ন টেলিভিশন এ নিয়মিত সংগীত পরিবেশন করে চুয়াডাঙ্গার সুনাম বয়ে এনেছে। আজ শান্ত’র শুভ জন্মদিন। জন্মদিনের শুভক্ষণে সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভ কামনা ও অভিবাদন। আগামীতে সকলের ভালোবাসায় সিক্ত হয়ে পথ চলতে পারে সেই প্রত্যাশায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
কমেন্ট বক্স