প্রয়াত বিএনপি নেতাদের মাজার জিয়ারত করলেন বাবু খান
- আপলোড তারিখঃ
১০-১২-২০১৮
ইং
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা প্রয়াত হাজী মোজাম্মেল হক, শহিদুল ইসলাম বিশ^াস, সহ-সভাপতি আনোয়ার হোসেন ও এবিএম হাসান হাসু’র বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে মাজার জিয়ারত করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। গতকাল রোববার বিকালে তিনি মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, হাজী মোজাম্মেল হক জেলা বিএনপিকে সুসংগঠিত করেছিলেন। তিনি ছিলেন, অত্যান্ত, ন¤্র, ভদ্র ও ন্যায়নীতিতে অটুট। প্রয়াত সংসদ সদস্য শহিদুল ইসলাম বিশ^াস ছিলেন, দলমতের উর্দ্ধে একজন জনপ্রিয় ব্যক্তি। সহ-সভাপতি আনোয়ার হোসেন ও এবিএম হাসান হাসু ছিলেন, জেলা বিএনপির দু:সময় ও সুসময়ের কা-ারী। তারা রেখে গেছেন জাতীয়তাবাদে বিশ^াসী অসংখ্য নেতাকর্মি। আমরা আজ ৪ নেতাকে হারিয়ে জেলা বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে। যা আজও পূরণ হওয়ার নয়। আমরা তাদের আর্দশ নিয়ে আগামী নির্বাচনে সকলকে এক সাথে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে হবে। এ সময় দামুড়হুদা, জীবননগর উপজেলা ও বেগমপুর, নেহালপুর ও তিতুদহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স