শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বাল্যবিবাহ নিরোধে এফজিডি অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০১৮ ইং
মেহেরপুরে বাল্যবিবাহ নিরোধে এফজিডি অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: মেহেরপুর ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে ব্র্যাক পাটনারশিপ স্ট্রেনদেনিং ইউনিট (পিএসইউ) এর আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টার দিকে বাল্যবিবাহ নিরোধে এফজিডি অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল `বাল্যবিবাহ নিরোধে আপনার ভূমিকা` জেলা ব্র্যাক প্রতিনিধি মোশারফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা যুব উন্ময়নের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা আলাউল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, মেহেরপুর ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবির, সাংবাদিক তোজাম্মেল আযম, রফিকুল আলম, মেহেরপুর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু নাসের প্রমূখ। আলোচনায় বক্তাগণ নিজ নিজ অবস্থান থেকে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্র্যাক-এর পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব ব্যবস্থাপক বরুণ কুমার, এলাকা ব্যবস্থাপক সঞ্জয় দেবনাথ (দাবি) ও এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মধুসূদন সরকার ও কামরুজ্জামান।


কমেন্ট বক্স