শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০১৮ ইং
আন্দুলবাড়ীয়ায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে স্থানীয় বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সিনিয়র সহ-সভাপতি খন্দকার মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, যুবলীগ নেতা মির্জা হাকিবুর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেন, বাগদাদ হোসেন, আব্দুস সাত্তার, মোল্লা আলতাব হোসেন ফেলা, খাঁজা পারেশ সাহেবের রওজা ও গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম, ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা বাহা উদ্দিন, মহাসীন আলী, সাবেক ইউপি সদস্য সাদ আহম্মদ, যুবলীগ নেতা শেখ ফিরোজ হোসেন, এস এম আশরাফুজ্জামান টিপু, হাফিজুর রহমান, মোল্লা টুটুল, শেখ বিল্লাল হোসেন ও সামসুজোহা প্রমূখ। মতবিনিময় সভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মিদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও বিভক্তির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী আলী আজগার টগরের নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে শপথ গ্রহণ করে। শেষে আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোক্তার হোসেনকে আহবায়ক ও শেখ শফিকুল ইসলাম মোক্তার, মীর মকলেচুর রহমান টজো ও মির্জা হাকিবুর রহমান লিটনকে যুগ্ম আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ইউনিয়ন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সভাটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু।


কমেন্ট বক্স