শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কন্যাদায়ে সহযোগিতা ও মাদ্রাসায় চাউল দিলো তারাদেবী ফাউন্ডেশন

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৮ ইং
কন্যাদায়ে সহযোগিতা ও মাদ্রাসায় চাউল দিলো তারাদেবী ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক: তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ফাউন্ডেশনের জেলা ইউনিট কার্যালয় থেকে কন্যাদায়গ্রস্থ পরিবারকে সহযোগিতা এবং মাদ্রাসায় মাসিক অনুদানের চাউল প্রদান করা হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী দাসপাড়ার কন্যাদায়গ্রস্ত পিতা মদন কুমার দাস তার কন্যার বিয়ের সহযোগিতার জন্য তারাদেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিট বরাবর আবেদন করেন। পরে বিষয়টি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার দৃষ্টিগোচর হলে তিনি কন্যাদায় পরিবারের সহযোগিতায় ব্যাপারে জেলা ইউনিটকে নির্দেশনা প্রদান করলে ইউনিট সচিব হুমায়ুন কবির এবং নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু কন্যাদায় পিতার হাতে অনুদান তুলে দেন। এছাড়া একই সময় চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামে অবিস্থত রোমেলা রহমানিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এর জন্য মাসিক অনুদানের চাউল প্রদান করা হয়।


কমেন্ট বক্স