শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০১৮ ইং
আলমডাঙ্গায় নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন পরিষদের সদস্য বিএনপি নেতা ফরিদ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ফরিদ উদ্দিন কাবিলনগর গ্রামের মৃত সকির উদ্দিনের ছেলে ও খাসকররা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। জানা গেছে, থানার এএসআই রোকনুজ্জামান কাবিলনগর গ্রামে অভিযান চালিয়ে ফরিদ উদ্দিনকে গ্রেফতার করে তিয়রবিলা পুলিশ ক্যাম্পে নিয়ে যান। থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান জানান, গ্রেফতারকৃত ইউপি সদস্য ফরিদ উদ্দিনের নামে নাশকতা ও চাঁদাবাজীর মামলা রয়েছে। তাকে আজ সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।


কমেন্ট বক্স