ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন পরিষদের সদস্য বিএনপি নেতা ফরিদ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ফরিদ উদ্দিন কাবিলনগর গ্রামের মৃত সকির উদ্দিনের ছেলে ও খাসকররা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
জানা গেছে, থানার এএসআই রোকনুজ্জামান কাবিলনগর গ্রামে অভিযান চালিয়ে ফরিদ উদ্দিনকে গ্রেফতার করে তিয়রবিলা পুলিশ ক্যাম্পে নিয়ে যান। থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান জানান, গ্রেফতারকৃত ইউপি সদস্য ফরিদ উদ্দিনের নামে নাশকতা ও চাঁদাবাজীর মামলা রয়েছে। তাকে আজ সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।
