শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মুক্তিযোদ্ধা জাকিরুল ইসলামকে রাষ্টীয় মর্যাদায় দাফন

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০১৮ ইং
মেহেরপুরে মুক্তিযোদ্ধা জাকিরুল ইসলামকে রাষ্টীয় মর্যাদায় দাফন
মেহেরপুর অফিস: মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা জাকিরুল ইসলামকে পূর্ণ রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে পুলিশের একটি চৌকস দল মরহুম জাকিরুল ইসলামের মরদেহকে গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রের পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলম সালাম গ্রহন করেন। এসময় বিহগলে করুন শুর বেজে উঠে। এর আগে মরহুমের কফিনে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় এবং ফুলের তোড়া দেওয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বশির আহম্মেদ, মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া, কে এম ফজলুল করীম, সিরাজুল ইসলাম, হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে জানাযার নামাজ শেষে পৌর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স