শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভায় বিএনপি নেতা আমজাদ হোসেন

  • আপলোড তারিখঃ ০২-১২-২০১৮ ইং
গাংনীতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভায় বিএনপি নেতা আমজাদ হোসেন
মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে জবাব দিতে হবে গাংনী অফিস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেছেন, আগামী নির্বাচনে উপজেলার পাড়া-মহল্লার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ব্যালেটের মাধ্যমে জবাব দিতে হবে। আর যদি এবার ব্যালেটের মাধ্যমে জবাব না দিতে পারি তবে আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না। আমাদের পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারবোনা। তাই একাদশ সংসদ নির্বাচন মানে আমাদের বাঁচা-মরার নির্বাচন। তাই পাড়া-মহল্লার সকল নেতাকর্মি ও ভোটারদের ঐক্যবদ্ধভাবে এর জবাব দিতে হবে। তিনি আরো বলেন, প্রকাশ্য না পারলেও নানা কৌশুলে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষকে বুঝাতে হবে এই সরকারের বিভিন্ন নির্যাতনের চিত্র তুলে ধরার আহবান জানান। গতকাল শনিবার দুপুরে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতি সভায় গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনোনিত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত মেজর) শরিফ হোসেন মুকুল, গাংনী পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরাদ আলী, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান। বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, বিএনপি নেতা ও মটমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ, উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা সুরেলী আলভী, রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম, কৃষকদল নেতা মোস্তাক আহমেদ, ছাত্রদল নেতা আব্দুল হান্নান, রবিউল ইসলাম রবি, জাহিদুর রহমান জাহিদ, ইমন হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মিবৃন্দ।


কমেন্ট বক্স