শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে শিশু বাজেট ও শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০১৬ ইং
মুজিবনগরে শিশু বাজেট ও শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

`02`

মেহেরপুর প্রতিনিধি: `থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারে জ্বালবে আশার আলো` এ প্রতিপাদ্যে সুনির্দিষ্ট শিশু বাজেট ও শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গন-শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলায়তনে মুজিবনগর উপজেলা পরিষদ ও এন সিটি এফ এর আয়োজনে এ গণশুনানি আয়োজন করা হয়। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যন আমিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার গোলাম ফারুক, এসআই মতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, বাগোয়ান ইউপি চেয়ারম্যন আয়ূব হোসেন, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির উপ প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ। এছাড়া এন.সি.টি এফ সদস্যরা শিশু সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বাল্যবিবাহ  প্রতিরোধ, বিদ্যলয়ে শিক্ষকের স্বল্পতা দূরিকরণ, বিদ্যালয়ে শারিরীক ও মানসিক শাস্তি বন্ধ, আর্সেনিক মুক্ত পানি, ক্লাসে মোবাইল ফোন বন্ধ, হতদরিদ্র শিশুদের বিনামূল্যে পড়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বাল্যবিবাহ বন্ধ ঘোষনা করা হলেও মুজিবনগর উপজেলায় ২০১৬ সালে ৪১টি বাল্যবিবাহ সংগঠিত হয়েছে বলে তথ্য দিয়েছে বাগোয়ান ইউনিয়নের শিশু গবেষক মিমি আফসোনা।



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে এডিপির বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি!