চিৎলা যুবলীগের পক্ষ থেকে ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা
- আপলোড তারিখঃ
০১-১২-২০১৮
ইং
নৌকার বিজয় সুনিশ্চিত করা যুবলীগের লক্ষ -নঈম জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে ৭ম বারের মত চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের একক মনোনয়ন পাওয়ায় এবং নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে ফুলেল শুভেচ্ছা জানানোসহ মতবিনিময় করেছেন। গতকাল সন্ধ্যার কবরী রোডস্থ বাসায় চিৎলা ইউনিয়ন যুবলীগ নেতা শাহ্ আল ইমরানসহ ইউনিয়ন নেতৃবৃন্দ হুইপ মহোদয়কে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনময়কালে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নঈম হাসান জোয়ার্দার বলেন, চুয়াডাঙ্গা-১ আসনে রেকর্ড সৃষ্টি করে ৭ম বারের মত নৌকা প্রতীকে আওয়ামী লীগের একক মনোনয়ন পেয়েছেন। তাই চুয়াডাঙ্গা জেলা যুবলীগ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগ নেতাকর্মিরা সকল ভোটারের ভালোবাসা নিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবে ইনশাল্লাহ।
এসময় যুবলীগ নেতা হাপু , লাভলু, সৈকত, সুইট, ইউনিয়ন যুবলীগ নেতা কাওসার শাহ্, মাসুদ শেখ, মোমিন, তামিম, ফয়সাল, রানা, সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স