শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডা. মাহবুব মেহেদীর নৌকার বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০১-১২-২০১৮ ইং
ডা. মাহবুব মেহেদীর নৌকার বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী নৌকার বিজয়ের লক্ষ্যে এক আলোচনা সভা করেছেন। গতকাল শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা হাসপাতাল মোড়ের বনলতা ভবনে এই আলোচনা সভা করেন। এসময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সভানেত্রী বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে সব সময় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি। চুয়াডাঙ্গা-১ আসনে বিগত কয়েক বছর ধরে যে সকল নেতাকর্মী, সমর্থক বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা-ের প্রচারসহ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে আমার পাশে থেকে কাজ করেছেন, তাদের আবেগ, অনুভূতির প্রতি আমার শতভাগ শ্রদ্ধা ছিল, আছে এবং থাকবে। এসময় তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা ১ ও ২ আসনে দল যাকে মনোনয়ন দিয়েছেন আমাদের নৌকার বিজয়ের লক্ষ্যে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন বলেন একাত্তরে যুদ্ধ করেছি দেশের জন্য। এই দেশের জন্যই বঙ্গবন্ধুর আদর্শে নৌকার বিজয়ের লক্ষ্যে আমাদের মুক্তিযোদ্ধাদেরও কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি উপস্থিত ছিল।


কমেন্ট বক্স