চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ
- আপলোড তারিখঃ
২৮-১১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের অধীনে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিআরডিবি হলরুমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে এ আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের বিভিন্ন সেক্টরের সাফল্য, নারীদের আত্মকর্মসংস্থানের জন্য নারীদের করণীয় বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সচেতন ও সম্পৃক্ততার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা অনিতা রাণী দাস। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা তথ্য অফিসের ঘোষক মো. ফারুক হোসেন।
কমেন্ট বক্স