শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০১৮ ইং
মেহেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা
গাংনী অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ঢাকা থেকে মেহেরপুর জেলা সীমান্ত খলিসাকুন্ডি ঘাটে পৌঁছালে গাংনীবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় মোটর সাইকেল, মাইক্রোবাস র‌্যালি সহকারে তাকে নিয়ে গাংনী শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তিনি রাস্তার দু’ধারে অপেক্ষমান জনগনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় তার সাথে ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ও গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক বামন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, রাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালু, ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, গাংনী পৌর কাউন্সিলর বিএনপি নেতা ইনসারুল হক, গাংনী পৌরসভার প্যানেল মেয়র-২ সাইদুল ইসলাম, ছাত্রদল নেতা চপল বিশ^াস প্রমুখ।


কমেন্ট বক্স