ঝিনাইদহ জেলা জামায়াতের আমির গ্রেফতার
- আপলোড তারিখঃ
২৭-১১-২০১৮
ইং
ঝিনাইদহ অফিস: নাশকতার মামলায় ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আযম মো. আবু বকরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য এ সময় তার কাছ থেকে ককটেল ও জিহাদী বই উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরে নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সকালে পানি উন্নয়ন বোর্ড এলাকায় অভিযান চালানো হয়। সঙ্গে থাকা অন্যেরা পালিয়ে গেলেও গ্রেফতার করা হয় জেলা জামায়াতের আমির আলী আযম মো. আবু বকরকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ টি ককটেল ও বেশ কিছু জিহাদী বই। তার নামে ঝিনাইদহ সদর থানায় নাশকতার মামলা রয়েছে।
কমেন্ট বক্স