দামুড়হুদায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ডিসি
- আপলোড তারিখঃ
২৭-১১-২০১৮
ইং
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার কেন্দ্র পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে দামুড়হুদার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার কেন্দ্রটি পরিদর্শণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার কাসী সালাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু তালেব, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দীন প্রমূখ।
কমেন্ট বক্স