শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ওয়েভ ফাউন্ডেশন কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০১৮ ইং
দর্শনায় ওয়েভ ফাউন্ডেশন কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: দর্শনায় ওয়েভ ফাউন্ডেশন পরিচালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক (অউই) এবং সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (ঝউঈ)-এর যৌথ অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় `ঝশরষষং ঋড়ৎ ঊসঢ়ষড়ুসবহঃ ওহাবংঃসবহঃ চৎড়মৎধস (ঝঊওচ)` শীর্ষক প্রকল্পের আওতায় ৩ মাসের (আবাসিক) সুইং মেশিন অপারেশন ও মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কোর্স এর প্রশিক্ষণ সমাপ্তকারী ও বিভিন্ন চাকুরীদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের মানব সম্পদ ও দক্ষতা উন্নয়ন সেক্টরের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন ডাচ্-বাংলা প্যাক লিমিটেড, ঢাকার প্রতিনিধি জীবন রোজারিও, ট্যান্ডি গ্রুপ সাভারের প্রতিনিধি জাহাঙ্গীর আলম। উদ্বোধনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুস সালাম। এসময় দর্শনা টেইলার্সের স্বত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের লাইভলিহুড সেক্টরের উপ-পরিচালক আব্দুস শুকুর, অগ্রসর ঋন কর্মসূচি প্রকল্পের সমন্বয়কারী ফখরউদ্দিন খোকন, সুইং মেশিন অপারেশনের প্রশিক্ষক রাশিদা খাতুন এবং মোবাইল ফোন সার্ভিসিং এর প্রশিক্ষক মো. সাহাদাৎ হোসেন সেতু উপস্থিত ছিলেন। বিভিন্ন মোবাইল সার্ভিসিং ও টেইলারিং দোকানের প্রতিনিধি ও নতুনদের মধ্যে বক্তব্য রাখেন মোবাইল ফোন সার্ভিসিং এর প্রশিক্ষণার্থী আ. রহমান ও ওয়াহিদা পারভীন। নিজেদের সফলতার গল্প তুলে ধরে বক্তব্য রাখেন বিগত ব্যাচের সফল উদ্যোক্তা খুরশিদা আক্তার খুশি, সাজেদুল রহমান, উজ্জ্বল মিয়া ও রাকিবুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের ঝঊওচ প্রকল্পের জব প্লেসমেন্ট অফিসার মনিরুল ইসলাম। এই কর্মসংস্থান মেলায় বিভিন্ন চাকুরীদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ প্রশিক্ষণার্থীদের মুখে শুনে ও হাতে কলমে তাদের শিখন যাচাই করে তাদের প্রতিষ্ঠানে ১০০/১৫০ জনের চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দেন। আলোচনার পরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ ও প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি করা হয়।


কমেন্ট বক্স