শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০১৮ ইং
মুজিবনগরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
মুজিবনগর অফিস: মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ সুইট মিয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যানবাহনের চালক ও মালিক জাহাঙ্গীরকে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুজিবনগর উপজেলা ছাত্রলীগ ও মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ। গতকাল শনিবার দুপুরে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে একঘন্টা যাবত সকল প্রকার যানবাহন আটকে রাখা হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু। এ সময় মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ সাদী, সাধারণ সম্পাদক তুষার ইমরান, সাবেক সভাপতি শাহ্ওলিউল্লাহ সোহাগসহ ছাত্রলীগের নেতাকর্মিরা উক্ত বিক্ষোভে মিছিলে অংশ নেন। উল্লেখ্য, গত ২১ নভেম্বর সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাগোয়ান ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সুইট আলীর মৃত্যু হয়।


কমেন্ট বক্স