শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০১৮ ইং
মেহেরপুর মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
মেহেরপুর অফিস: আগামী ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কেএম আতাউল হক লাল মিয়া, আব্দুল হালিম, বশির আহম্মেদ, আ. মালেক, আলতাফ হোসেন, সিরাজ উদ্দীন, ইদ্রিস আলী, হায়দার আলী, আমিরুল ইসলাম, আবুল কাসেম প্রমূখ। সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামী ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি, পুস্পমাল্য অর্পন করাসহ কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হবে।


কমেন্ট বক্স