ঠাকুরপুরে দু’পক্ষের মারামারি : উভয়পক্ষের আহত-৫
- আপলোড তারিখঃ
২৩-১১-২০১৮
ইং
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে বিরোধপূর্ণ জমিতে কাটা ধান নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের ৫ জন আহতের ঘটনা ঘটেছে। জানা গেছে, ঠাকুরপুর গ্রামের আলতামা গুলদারের ছেলে আ.আলিম গুলদারের সাথে চাবড়ি মাঠে প্রায় তিন বিঘা মাঠাল জমি নিয়ে বিরোধ চলে আসছে দাউদের ছেলে লোকমানের সাথে। বিরোধপূর্ণ জমিতে আ.আলিম ধান চাষ করে। ধান পেকে গেলে জমিতে ধান কেটে ফেলে রাখে আ.আলিম। গত বুধবার জমির ধান লোকমানসহ তার ৫ ছেলে দবির, বকুল, তোতা, স্বপন, মুরসালিন নিয়ে যায়। এ নিয়ে আ.আলিম মাঠে বাধা দিলে লোকমান গং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আ.আলিমের উপর। পাশে থাকা সরুজ গুলদারের ছেলে তার চাচাতো ভাই হারুন বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। পরে হামলার খবর পেয়ে আ.আলিমের পরিবারের লোকজন লোকমান, তার দুই ছেলে দবির ও বকুলকে লাঠিপেটা করে। গুরুত্বর আহত আ.আলিম ও হারুন গুলদারকে স্থানীয়রা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে উভয়পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স