শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ছাহেরা নিখোঁজ : সন্ধ্যান চাই পরিবার

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০১৮ ইং
আলমডাঙ্গায় ছাহেরা নিখোঁজ : সন্ধ্যান চাই পরিবার
আলমডাঙ্গ অফিস: আলমডাঙ্গা আনন্দধামের ছাহেরা নিখোঁজ হয়েছে। সে হারিয়ে গেছে! নাকি তাকে অপরহরণ করা হয়েছে? এ ঘটনায় বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। এ ব্যাপারে ছাহেরার স্বামী শফি উদ্দিন আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেছেন। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভাধীন আনন্দধাম দক্ষিণপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে শফি উদ্দিনের স্ত্রী ছাহেরা খাতুন গত ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে তার স্বামী, ছেলে ও বাড়ির কারেন্ট বিলসহ মোট প্রায় ২১ হাজার টাকা নিয়ে জামাই বাড়ি ঝিনাইদহ জেলার পানামি গ্রামের মুন্সিপাড়ার মৃত বজলুর ছেলে রঞ্জুর বাড়িতে যায়। কয়েকদিন থাকার পর ১৮ নভেম্বর রবিবার সকালে জামাই বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ছাহেরা নিখোঁজ হয়। দিন যেয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলেও ছাহেরা বাড়ি ফিরে নি। তার বাড়ি না ফেরাতে স্বামী, ছেলে, মেয়েসহ আত্মীয় স্বজন সকলে চিন্তায় পড়ে যান। নিকটতম আত্মীয়স্বজনসহ অনেক জায়গায় খোঁজখবর না পেয়ে নিরুপায় হয়ে ২০ নভেম্বর মঙ্গলবার আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে জিডি করেন তার স্বামী। যার নং-৯২২/১৮


কমেন্ট বক্স