শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যহৃ ভোজের মধ্যদিয়ে

  • আপলোড তারিখঃ ২১-১১-২০১৮ ইং
কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যহৃ ভোজের মধ্যদিয়ে
আলমডাঙ্গায় সাংবাদিক আজমের জন্মদিন পালন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক খন্দকার হামিদুল ইসলাম আজমের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে। আলমডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা লন্ডন টাওয়ারের ৩য় তলায় ওই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা, কেক কেটে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুপুরের খাওয়ার আয়োজন করা হয়। আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। বিশেষ অতিথি ছিলেন এমএস জোহা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন টিপু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. অমল কুমার বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের পৌর কমান্ডার নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, সাধারণ সম্পাদক আফম সিরাজ শামজী, ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো, মীর সামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট সাহিত্যিক আনোয়ার রশীদ সাগর, সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম, আলমডাঙ্গা প্রাইম পলিটেক ইন্সটিটিউটের অধ্যক্ষ মামুনুর রহমান, আল ইকরা ক্যাডেট একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল আলম লুলু, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল কাদের, আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সামসাদ রানু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মৌলভী আবুল কাশেম, ইউনুছ আলী মন্ডল, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, আনোয়ার হোসেন, সাংবাদিক অনিক সাইফুল, কেএ মান্নান, মানোয়ার হোসেন, প্রধান শিক্ষক আশরাফ জাহান আবেদ, কবি গোলাম রহমান চৌধুরী, শরিফুজ্জামান রোকন, জামিরুল ইসলাম, সৈয়দ সাজিদুল হক মুনি, আব্দুর রাজ্জাক, শাহাবুল ইসলাম, নাসির উদ্দিন, গোলাম সরোয়ার সদু, হাসিবুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. আতিক বিশ্বাস, সাংবাদিক ইমন আহমেদ পলাশ, কহন কুদ্দুস, জুলফিকার নাইম জাকারিয়া হায়দার শুভ্র, সুজন ইভান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রমজান আলী, কবির আহমেদ, নাসিমা পারভীন, লিপু, রাজীব, আব্দুল গফ্ফার মনা। অনুষ্ঠানে প্রেসক্লাব সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমকে জন্মদিন উপলক্ষ্যে আলমডাঙ্গা সখি ফিল্ম, কলেজীয়েট স্কুল, অনলাইন নিজউ পোর্টাল সাম্প্রতিকী ডট কম, ব্যাংক এশিয়া, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ, আলমডাঙ্গা সাহিত্য পরিষদ, শুদ্ধ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, আপনজন মডেল স্কুল, ব্রাইট মডেল স্কুল, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ, সাংবাদিক সমিতি, আলমডাঙ্গা সময়ের সমীকরণ’র সাংবাদিকবৃন্দ, আলমডাঙ্গার পক্ষ থেকে ফুলের সংবর্ধনায় সিক্ত করা হয়। এছাড়াও আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টুর পক্ষ থেকে সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে, উৎসব মুখর পরিবেশে দৈনিক সময়ের সমীকরণ আলমডাঙ্গা অফিস প্রধান খন্দকার হামিদুল ইসলাম আজমের ৬২তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানবাগী সুপার মার্কেটে দৈনিক সময়ের সমীকরণ’র আলমডাঙ্গা অফিসে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন সময়ের সমীকরণ’র সহকারি প্রধান শেখ শফিউজ্জামান, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার বার্তা সম্পাদকের বড় ভাই ও ব্যবসায়ী হাসানুজ্জামান মালিক, ভ্রাম্যমাণ প্রতিনিধি তানভির আহমেদ সোহেল, আলমডাঙ্গা প্রতিনিধি ইসরাফিল হোসেন, হারদী প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমূখ।


কমেন্ট বক্স