তিতুদহ থেকে অপসারণ করা হচ্ছে নির্বাচনী ব্যানার
- আপলোড তারিখঃ
১৯-১১-২০১৮
ইং
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের বিভিন্ন জায়গা থেকে অপসারণ করা হচ্ছে পূর্বের নির্বাচনী সকল প্রকার ব্যানার, ফেস্টুন ও পোস্টার। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার থেকে নির্দেশ দেয়া হয় নভেম্বরের ১৫ তারিখের মধ্যে পূর্বের নির্বাচনী সকল প্রকার ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণ করে ফেলতে হবে। পরে ৩দিন বাড়িয়ে ১৮ তারিখ পর্যন্ত সময় দেয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা পূর্বে প্রচার করা নিজ নিজ ফেস্টুন, ব্যানার, পোষ্টার অপসারণ করছে। গতকাল রবিবার দেখা গেছে, এলাকার প্রতিটা বাজার বা রাস্তার পাশে বিভিন্ন গাছে পূর্বের নির্বাচনী পোস্টার অপসারণে ব্যস্ত নিজ নিজ দলীয় নেতাকর্মিরা। বাজার বা আশপাশ এলাকাতে আর কোথাও কোন পূর্বের নির্বাচনী ফেস্টুন দেখা যায়নি। আওয়ামী লীগের পক্ষে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগর টগর, নজরুল মল্লিক, মনজু, সাদিকুর রহমান বকুল, নুর হাকীম, হাসেম রেজা এবং বিএনপির মাহমুদুর রহমান খান বাবু, টিপু তরফদার তাদের পূর্বের নির্বাচনী ব্যানার নামিয়ে ফেলেছে। নিজ নিজ দলীয় স্থানীয় নেতাকর্মিরা জানান, নির্বাচন কমিশনারের নির্দেশ মোতাবেক আমাদের নেতাদের নির্দেশে আমরা পূর্বের সকল ফেস্টুন অপসারণ করছি। পরবর্তী নির্দেশ দেয়ার পর আমরা আবার প্রতীকসহ আমাদের দলীয় নেতাদের ফেস্টুন তুলবো।
কমেন্ট বক্স