শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আয়কর মেলার ৩ দিনে প্রায় ১৩ লাখ টাকা জমা

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০১৮ ইং
মেহেরপুরে আয়কর মেলার ৩ দিনে প্রায় ১৩ লাখ টাকা জমা
মেহেরপুর অফিস: মেহেরপুরে ৪ দিনের আয়কর মেলার ৩ দিনে প্রায় ১৩ লাখ টাকার আয়কর জমা পড়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত মেহেরপুরে এ আয়কর জমা পড়ে। জানা গেছে, গত ৩ দিনে মেহেরপুর জেলায় ২ হাজার ১শ’ ২১টি সেবা গ্রহনকারী করদাতা ৪শ’ ৪০টি আয়কর রিটার্ন দাখিল করে। যার মধ্যে আয়কর জমা পডে ১২ লাখ ৭৯ হাজার ৫শ’ ২৩ টাকা। এর মধ্যে ১ম দিনে ৩ লাখ ৩৮ হাজার ৮শ’ ৫৫ টাকা, ২য় দিনে ৩ লাখ ৬৭ হাজার ১শ’ ৫৭ টাকা এবং ৩য় দিনে ৫ লাখ ৭৩ হাজার ৫শ’ ১১ টাকা জমা পড়েছে।


কমেন্ট বক্স