শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা কালেজিয়েট স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০১৮ ইং
আলমডাঙ্গা কালেজিয়েট স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের
বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কালেজিয়েট স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে বিদ্যালয় চত্বরে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সাংবাদিক জামসিদুল হক মুনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) লুৎফুল কবীর, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মীর শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, রয়েল পার্সেলের এজেন্ট বিশিষ্ট ক্রীড়া সংগঠক হামিদুর রহমান সন্টু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত সাধুখা, দৌলতপুর উপজেলার সহকারি মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন সৌখিন আলমঙ্গীর হোসেন, বেলগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসান সাজিদ হাবিব, প্রতিষ্ঠানের শিক্ষক মালেকা আরজুমান বানু, সুমাইয়া মুক্তা, জুবিরিয়া বেগম, ডালিয়া খাতুন তনিমা আফরিন, সাবরিনা লাইজু, রিমি, পিংকী প্রমূখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত অনুষ্ঠানে উপস্থাপনা করেন রুদ্র ও তৌফিকা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্প্রিং টাচ, আলমডাঙ্গা।


কমেন্ট বক্স