শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রাথমিক সমাপনী পরিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০১৮ ইং
প্রাথমিক সমাপনী পরিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে পুরষ্কার বিতরণ ও নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে পুরষ্কার বিতরণ ও প্রাথমিক সমাপনী পরিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে প্রধান শিক্ষক মাসুদুজ্জামানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবকদের নিয়ে পরীক্ষার্থীদের আলোচনা সভা ও সাফল্য কামনায় দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শুরুতে ধর্মীয় শিক্ষক হাসিবুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসানের সহধর্মিণী রোকসানা হাসান। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মাসুদুজ্জামান। প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। পড়ালেখার মানউন্নয়নে শিক্ষকদেরও ভূমিকা অপরিসীম। শিক্ষকরাই পারে একটি প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে। এজন্য সকল শিক্ষকদের দায়িত্বের সাথে পাঠদানের প্রয়োজন। এই স্কুলের সকল পিএসসি পরিক্ষার্থীদের নিকট এ প্লাস আশা রেখে পরিক্ষার্থীদের উত্তরাত্তর কামনা করেন তিনি। এছাড়াও পরিক্ষার্থীদের জন্য শুভকামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান। এদিকে স্কুলের অভিভাবকদের বসার স্থানে তিনটি ফ্যান প্রদান করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এছাড়াও স্কুলের সৌন্দর্য্য বহিঃপ্রকাশের জন্য বিভিন্নস্থানে টাইলস প্রদানের অশ্বাস প্রদান করেন। শেষে অত্র প্রতিষ্ঠানের ৫ম শ্রেণীর সমাপনি পরীক্ষায় অংশগ্রহনকারী ৪৮ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার প্রদানসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ওবাইদুল ইসলাম তুহিন।


কমেন্ট বক্স