শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ট্রাক, ট্র্যাক্টর, ট্যাংকলরী-কাভার্ডভ্যান

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০১৮ ইং
চুয়াডাঙ্গা জেলা ট্রাক, ট্র্যাক্টর, ট্যাংকলরী-কাভার্ডভ্যান
শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা ট্রাক, ট্র্যাক্টর, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান (দার্হ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ট্রাক, ট্র্যাক্টর, ট্যাংকলরী-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সদস্য হাজী শাখাওয়াত হোসেন টাইগার। বিশেষ অতিথি ছিলেন বদরগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি এন এন আশিফ, সাধারণ সম্পাদক কাজী তারিকুজ্জামান লাল্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ট্রাক, ট্র্যাক্টর, ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম ও কোষাধক্ষ্য আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ট্রাক, ট্র্যাক্টর, ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আরিফ শেখ, সহ-সভাপতি আলি আকবর, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন নসু, সহ-সাধারণ সম্পাদক ওহিদ হোসেন ঘপা, সহ-সাধারণ সম্পাদক আ.সামাদ রকিব, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, লাইন সম্পাদক রাজন, প্রচার সম্পাদক ফটু আলি, কার্যকরী সদস্য মতিয়ার রহমান মতি, মনিরুল, কায়েস, শাহীন আলি, বদরগঞ্জ শাখা অফিসের সভাপতি ফারুন হোসেন, সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, ক্যাশিয়ার নজীর মন্ডল, সরোজগঞ্জ শাখার সভাপতি আলম, সুবদিয়া শাখার সভাপতি সিদ্দিক, হাসাদহ শাখার সভাপতি সলালন, দর্শনা শাখার সভাপতি সাইফুল ইসলাম, দামুড়হুদা শাখার সভাপতি কাশেম, মুন্সীগঞ্জ শাখার সভাপতি মানোয়ার হক, ও ভালাইপুর শাখার সভাপতি রবিউল হক। আয়-ব্যায় হিসাব উপস্থাপনা ও পরিচালনা করেন ট্রাংকলরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন। বক্তারা এ সময় ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের কাজ করার আহবান জানান এবং দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন অনেকই। আগামী নির্বাচনের আহ্বায়ক কমিটিসহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয় বলে জানায়।


কমেন্ট বক্স