ডেস্ক রিপোর্ট: রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মিদের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ ও মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মিদের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সরকারি কলেজ ক্যম্পাস হতে মিছিলটি শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান নিপ্পনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক সেক সামী তাপু, পৌর ছাত্রলীগ নেতা ইব্রাহিম শেখ ইমরান, সেবদুল, আসিফ খান প্লাবন, আফ্রিদি, পাপন হাসান সবুজ, মিশন, হাবিবুর, ওয়াকিল আহমেদ, নিশান, কলেজ ছাত্রলীগ নেতা আরাফাত প্লাবন, ইসতিয়াক সিথুন, আরফিন সজীব, এলাহী তৌফিক, অন্তু, এস কে সজীব, সানজিদ, তানজিল তন্ময়, জাহিদ, রকিবুল, মাহফুজ-১, স্বাধীন, মাহফুজ-২, জুবায়ের, জুনায়েদ, স্বাধীন-২, তাজিব, আশিক, লিয়নসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা।

মেহেরপুর অফিস জানিয়েছে, পুলিশের উপর হামলা এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর সরাকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মিরা। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল ও সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ মোড় প্রদক্ষিণ করে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সেতু, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক শোভন সরকার, ছাত্রলীগ নেতা মাবুদ, শান্ত, মিরাজ, ফাইম প্রমূখ।
এদিকে, ঢাকার পল্টনে পুলিশের গাড়িতে হামলা ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধেনের নেতৃত্বে মিছিলটি শহরে ড. শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোন্তাসির জামান মৃদুল, সাবেক সহ-সভাপতি, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ ছাত্রলীগের নেতাকর্মিরা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে।