শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নীলমনিগঞ্জে ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে এসএসসি টেস্ট পরিক্ষায় ফেল করিয়ে দেয়ার অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০১৮ ইং
নীলমনিগঞ্জে ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে এসএসসি টেস্ট পরিক্ষায় ফেল করিয়ে দেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জে ইংরেজি শিক্ষক তারিখ উজ্জামানের কাছে প্রাইভেট না পড়ায় এসএসসি টেস্ট পরিক্ষায় ফেল করিয়ে দেবার অভিযোগ উঠেছে। গত ২ দিন আগে নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় বরাবর খাতা চ্যালেঞ্জের জন্য ওই ছাত্রী একটি লিখিত দরখাস্ত দেয়। এর মধ্যে গতকাল এসএসসির ফরম পূরণের শেষ দিন ছিল। জানা গেছে, চুয়াডাঙ্গা নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস আখিঁ। সে অভিযোগ করে বলে, আমার স্কুলের ইংরেজি শিক্ষকের নিকট প্রাইভেট না পড়ার কারণে আমাকে টেস্টে ইংরেজিতে ফেল করিয়ে দেয়। এ নিয়ে আমি আমার প্রধান শিক্ষক বরাবর খাতা চ্যালেঞ্জের জন্য একটি লিখিত দরখাস্ত দিয়েছি। কিন্তু তারা আমাকে খাতা দেখাইনি। তারা আমাকে ইউএনও বরাবর দরখাস্ত দিতে বলেন। এ বিষয়ে ইংরেজি শিক্ষক বিষয়টি অস্বীকার করেছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক আহমেদের নিকিট জানতে চাইলে তিনি বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছিলাম। চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছিল। পরে ওই স্কুলছাত্রীর খাতা দেখে জানায়, মাত্র ১৬ নাম্বার পেয়েছে ইংরেজিতে। এ দিকে সরকারের একটি প্রজ্ঞাপনে জারী কোন শিক্ষার্থী যদি টেস্টে কোন একটি বিষয়ে অকৃতকার্য হয় তাইলে তাকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করতে দেয়া যাবে না৷ আর গতকাল এসএসসির ফরম পূরণের শেষ দিন ছিল। স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌস আখি নীলমনিগঞ্জ বাজারপাড়ার তারিখ হোসেনের মেয়ে।


কমেন্ট বক্স