চুয়াডাঙ্গায় গাঁজাসহ আরামপাড়ার আজাদ আটক
- আপলোড তারিখঃ
১৩-১১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আরামপাড়ার আবুল কালাম আজাদকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় পৌর এলাকার আরামপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের এসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার আরামপাড়ায় অভিযান চালায়। এসময় একটি বাগান থেকে একই এলাকার মৃত আবুল হাসেম জোয়ার্দ্দারের ছেলে আবুল কালাম আজাদ ওরফে কচিকে(৪৫) গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স