শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুবলীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০১৮ ইং
যুবলীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ
জীবননগর সীমান্ত ইউনিয়নে নজরুল মল্লিকের পক্ষে জীবননগর অফিস: জীবননগর উপজেলা যুবলীগের উদ্যোগে সীমান্ত ইউনিয়নে নজরুল মল্লি¬কের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর, যাদবপুর, হাবিবপুর ও পীচমোড়ের হাট-বাজার এবং জনবহুল এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয়। যুবলীগের পক্ষ থেকে এলাকার ভোটারদের আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নজরুল মল্লি¬কের পক্ষ থেকে নৌকার ভোট প্রার্থনা করা হয়। একই সাথে চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, মহিলা আওয়ামী লীগসহ সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মিদের বিভেদ ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। সীমান্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাজুল ইসলামের সভাপতিত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বিশ্বাস, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আ. খালেক মাষ্টার, জীবননগর ৫নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন বুড়ো, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাজী শামসুর রহমান চঞ্চল, যুবলীগ নেতা আহসান হাবীব রকেট, ইশা, খোকন, প্রজন্ম লীগের আবু সাইদ মিলন, পৌর সভাপতি আমিনুর, জামাল বজলু, ইব্রাহিম, মোটর শ্রমিক ইউনিয়ন সেক্রেটারী মিজানুর রহমান মিজা প্রমূখ।


কমেন্ট বক্স