জীবননগরে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও
- আপলোড তারিখঃ
০৮-১১-২০১৮
ইং
নবাগত ইউএনও’র বরণ অনুষ্ঠিত
জীবননগর অফিস: জীবননগরে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও নবাগত অফিসারের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম বিদায়ী নির্বাহী অফিসার সেলিম রেজার নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দাযিত্বভার গ্রহণ করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো.আব্দুল লতিফ অমল। আরো উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গাণি মিয়া, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, মহোরপুর ইউপি চেয়ারমান সোহরাব হোসেন খান, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ প্রমূখ। পরে উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বন্ধু রক্তদান কেন্দ্র ও জীবননগর প্রেসক্লাবের পক্ষ সাধারণ সম্পাদক এম আর বাবু, সহ-সাধারণ সম্পাদক জিএ জাহিদুল ইসলাম ও সালাউদ্দীন কাজল বিদায়ী অফিসার ও নবাগত অফিসারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। নবাগত নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামে বাড়ি। কর্মজীবনে প্রথমে ২৮তম ব্যাচে শিক্ষা ক্যাডারে ঝিনাইদহ মহিলা কলেজে প্রভাষক হিসেবে ১০ মাস শিক্ষকতা করেন, পরে রংপুর এনডিসি থেকে এসিল্যান্ড হিসেবে গাজীপুর যোগদান করেন। এরপর ২৯তম বিসিএস ক্যাডারে বগুড়ার জেলার শেরপুর দীর্ঘ ১ বছর ৮ মাস সুনামের সাথে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছেন। বিদায়ি নির্বাহী অফিসার সেলিম রেজা পদোন্নতি পেয়ে এডিসি হিসেবে ভোলা জেলায় যোগদান করবেন।
কমেন্ট বক্স