শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইকেল চালক আহত

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০১৮ ইং
সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইকেল চালক আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ নবীননগরে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছে এক কৃষক। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত কৃষক চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ নবীননগর গ্রামের পূর্বপাড়ার আতিয়ার রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩০)। জানা যায়, বুধবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে সাইকেলে করে সার নিয়ে নিজ ভ্ট্টুার ক্ষেতে যাচ্ছিল শরিফুল। পথিমধ্যে সাইকেলের পিছন থেকে সারের বস্তাটি পড়ে গেলে তিনি সাইকেল থেকে নেমে সারের বস্তাটি উঠাতে গেলে পিছন থেকে একটি ফুলকপি বোঝাই মিনি ট্রাকের চাকা তার পায়ের উপর উঠে গেলে শরিফুল ইসলামের বা’পা থেতলে যায় ও সে গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, শরিফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।


কমেন্ট বক্স