চুয়াডাঙ্গার বোয়লমারি গৃহবধু চম্পাকে নির্যাতনের ঘটনা
- আপলোড তারিখঃ
০৭-১১-২০১৮
ইং
৪ জনের বিরুদ্ধে মামলা : শ্বাশুড়ি আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়লমারি গ্রামে গৃহবধু চম্পাকে নির্যাতনের ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চম্পার ভাই মিকাইল ইসলাম বাদি হয়ে চম্পার শ্বশুর লাল্টু হোসেন, শ্বাশুড়ি ফেরদৌসি ও চম্পার দুই দেবর সুমন ও মামুনসহ চারজনের নামে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন। এ ঘটনায় সকালেই চম্পার শ্বাশুড়ি ফেরদৌসি খাতুনকে আটক করে থানা পুলিশ। বাকি আসামীরা পলাতক রয়েছে বলে জানায় এই মামলার তদন্ত কর্মকর্তা। উল্লেখ্য, গত সোমবার সাংসারিক অশান্তি ও যৌতুকের টাকা দাবি করে চম্পার শ্বশুর চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের মোতালেবের ছেলে লাল্টু হোসেন, শ্বাশুড়ি ফেরদৌসী খাতুন, তার দুই দেবর সুমন ও মামুনসহ চারজন মিলে গৃহবধু চম্পাকে মারধর করে ঘরের চালের সাথে গলায় ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে।
কমেন্ট বক্স