চুয়াডাঙ্গার বোয়লমারি গৃহবধু চম্পাকে নির্যাতনের ঘটনা

আপলোড তারিখঃ 2018-11-07 ইং
চুয়াডাঙ্গার বোয়লমারি গৃহবধু চম্পাকে নির্যাতনের ঘটনা ছবির ক্যাপশন:
৪ জনের বিরুদ্ধে মামলা : শ্বাশুড়ি আটক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়লমারি গ্রামে গৃহবধু চম্পাকে নির্যাতনের ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চম্পার ভাই মিকাইল ইসলাম বাদি হয়ে চম্পার শ্বশুর লাল্টু হোসেন, শ্বাশুড়ি ফেরদৌসি ও চম্পার দুই দেবর সুমন ও মামুনসহ চারজনের নামে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন। এ ঘটনায় সকালেই চম্পার শ্বাশুড়ি ফেরদৌসি খাতুনকে আটক করে থানা পুলিশ। বাকি আসামীরা পলাতক রয়েছে বলে জানায় এই মামলার তদন্ত কর্মকর্তা। উল্লেখ্য, গত সোমবার সাংসারিক অশান্তি ও যৌতুকের টাকা দাবি করে চম্পার শ্বশুর চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের মোতালেবের ছেলে লাল্টু হোসেন, শ্বাশুড়ি ফেরদৌসী খাতুন, তার দুই দেবর সুমন ও মামুনসহ চারজন মিলে গৃহবধু চম্পাকে মারধর করে ঘরের চালের সাথে গলায় ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)