রাঙ্গিয়ারপোতার রুবেল ফেন্সিডিলসহ আটক
- আপলোড তারিখঃ
০৭-১১-২০১৮
ইং
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ফেন্সিডিলসহ রুবেল নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের রমজানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আহসান হোসেনের নেতৃত্বে এএসআই জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া-রাঙ্গিয়ারপোতা সড়কের পাশে আহম্মদ চেয়ারম্যানের ডালিম বাগানের সামনে মাদকবিরোধী অভিযান চালান। এসময় ২৪ বোতল ফেন্সিডিলসহ রুবেলকে আটক করে। এ ব্যাপারে বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আহসান হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দিনেই আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স