চুয়াডাঙ্গা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে ফুলের শুভেচ্ছা
- আপলোড তারিখঃ
০৫-১১-২০১৮
ইং
চুয়াডাঙ্গা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এসময় চর্চায়নের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে কবিগুরু রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ এবং সংগঠনের ইস্তেহার উপহার দেয়া হয়। এসময় সংগঠনের মহাপরিচালক সরদার আলি হোসেন, উপ-পরিচালক জাহিদ নাভেদ, সম্পাদক সুমন ইকবাল, দিপু মতিয়ার, জহির আহমেদ, সদস্য আশরাফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সবশেষে সংগঠনের কর্মিরা জেলা প্রশাসকের ছাঁদ বাগান পরিদর্শন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স