শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির মামলা তুলে নিতে হুমকি ও মারধরের অভিযোগ!

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় চাঁদাবাজির মামলা তুলে নিতে হুমকি ও মারধরের অভিযোগ!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর এলাকার মুসলিমপাড়ায় চাঁদাবাজির মামলা তুলে নিতে বাদি আলাউদ্দীনকে প্রাণনাশের হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে আসামি পক্ষ বাদি আলাউদ্দীনকে হুমকি ধামকি দেয় মামলা তুলে নেয়ার জন্য। একপর্যায়ে আলাউদ্দীনসহ তার স্ত্রীকে পিটিয়ে জখম করে এবং একটি গরুকে পিটিয়ে হত্যা করে। আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের আটক করছেনা বলে দাবি করে ভুক্তভোগী। কোর্ট পিটিশন সূত্রে জানা গেছে, গত ২৫ আগষ্ট চুয়াডাঙ্গার পৌর এলাকার মুসলিমপাড়ার সুজার দু’ছেলে সুমন ও ইমন, আনুর ছেলে নয়ন একই এলাকার মৃত মীর আলমের ছেলে মুদি ব্যবসায়ী আলাউদ্দীনের নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে আলাউদ্দীনকে বিভিন্ন হুমকি ও প্রাণনাশের ভয় দেখায়। পরে ঘটনার দিন আলাউদ্দীন পাওনা টাকা আদায় শেষে বাড়ি ফেরার পথে ইমন, সুমন ও নয়ন আলাউদ্দীনকে কুপিয়ে তার নিকটে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওইদিন রাতেই চুয়াাডাঙ্গা সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজি মামলা করেন আলাউদ্দীন। এদিকে, গত বৃহস্পতিবার আসামি পক্ষ ইমন, সুমন ও তাদের মা জেসমিন মামলা তুলে নেয়ার জন্য পুনরায় আলাউদ্দীনের বাড়িতে গিয়ে হুমকি ধামকি ও গালিগালাজ করে। একপর্যায়ে আলাউদ্দীন ও তার স্ত্রীকে পিটিয়ে জখম করে এবং তাদের একটি গরুকে পিটিয়ে হত্যা করে। এসময় তারা আলাউদ্দিনের দোকান থেকে নগদ ৩ হাজার ২শ’ টাকা নিয়ে যায়। এমন কি বাদি পক্ষের সাক্ষিকেও হুমকি দিচ্ছেন বলে দাবি আলাউদ্দিনের। ওইদিন রাতেই হত্যাকৃত গরুটি নিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় আসামিদেরও বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করে আলাউদ্দীন। আলাউদ্দিন বলেন, মামলা তুলে নেয়ার জন্য আসামীপক্ষ আমাকে ও আমার পরিবারের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে এবং আমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার হুমকি ও প্রদান করে। তবে এঘটনায় আসামীরা প্রকাশ্য ঘুরলেও কাউকে আটক করতে পারিনি বলে জানান আলাউদ্দিন। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারী হলেও পুলিশ কাউকে আটক করছে না। তবে এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার এসআই ভবতোষের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি তদন্ত করছি। তবে ওদের দু’পক্ষের মধ্যে হেয় প্রতিপন্ন করার জন্য এমন হতে পারে। তিনি আরো বলেন, আমি আজকে যাবো বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত