আইলহাঁস ইউনিয়নের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- আপলোড তারিখঃ
০৪-১১-২০১৮
ইং
সরোজগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নে নারী শিক্ষার উন্নয়ন ও উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে ছাত্রীদের মাঝে বিনামূল্যে ২৫টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আইলহাঁস ইউনিয়ন পরিষদে তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়। আইলহাঁস ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রসাশক গোপাল চন্দ্র দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, আলমডাঙ্গা থানা অফির্সার ইনর্চাজ লুৎফর রহমান কবির, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মালিতা, ইউপি সেক্রেটারি আ. হালিম লাটিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন আইলহাঁস লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মালেক, প্রধান শিক্ষক তাইজেল হোসেন, হাড়োকান্দী বলেশ্বপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াদ হাসান, প্রধান শিক্ষক শরিফ রাজা আবু, ঘোলদাড়ি বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুনছুর আলী মোল্লা, প্রধান শিক্ষক আব্দুল হামিদসহ প্রমূখ। এছাড়াও গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে আইলহাস ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে সরকারের সাফল্য-অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগনকে অবহিত করন এবং উন্নয়ন কার্যক্রম সম্পৃক্তকরণ, মাদক, সন্ত্রাস, ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রসাশক গোপাল চন্দ্রদাস প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, আরোও এগিয়ে যাবে। বর্তমানে শিক্ষার হার বাড়ছে, গরীব মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই, উপবৃত্তিসহ বিভিন্ন সুবিধা ভোগ করছে। গরীব অসহায় ভুক্তভোগিরা পাচ্ছে গৃহবাড়ি ঘর, ১০ টাকা কেজি চাউল। সকল প্রকার সুযোগ সুবিধা দিচ্ছে বর্তমান সরকার।
কমেন্ট বক্স