শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় পাখিভ্যান চুরি : দিশেহারা গরীব চালক জামরুল!

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০১৮ ইং
দর্শনায় পাখিভ্যান চুরি : দিশেহারা গরীব চালক জামরুল!
দর্শনা অফিস: দর্শনায় পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দর্শনা কেরুজ প্রাইমারি স্কুলের পিছন থেকে পাখিভ্যানটি চুরি হয়। ভ্যানচালক জাফরুল জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দর্শনা কেরুজ প্রাইমারি স্কুলের পিছনে শেখ শাহাবুদ্দিনের রাস্তা সংলগ্ন বাড়িতে বাড়ির কাজের জন্য যায় জাফরুল। কাজ শেষে কয়েক মিনিট পরে বাড়ির বাইরে এসে দেখে তার পাখিভ্যানটি সেখানে নেই। এসময় ভ্যানচালক জাফরুল আশপাশ খোঁজাখুজির পর না পেয়ে নিশ্চিত ধরে নেই চুরি হয়ে গেছে। ভ্যানচালক জাফরুল গত ৩ মাস আগে কিস্তিতে পাখিভ্যানটি কিনে নিয়ে আসে। এখনো পর্যন্ত তার ৫ কিস্তি বাকি থাকতে একমাত্র অবলম্বন পাখিভ্যানটি চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে গরীব চালক জাফরুল।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত