ছাদ থেকে পড়ে শিশুর করুণ মৃত্যু!
- আপলোড তারিখঃ
০৪-১১-২০১৮
ইং
চুয়াডাঙ্গা বোয়ালীয়ায় পরিবারের অসাবধানতাই বিপত্তি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বোয়ালীয়ায় প্রতিবেশীর ছাদ থেকে পড়ে সুরাইয়া আক্তার (৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে বোয়ালীয়া পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কন্যা সুরাইয়া আক্তার চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া পশ্চিমাপাড়ার ইসমাঈল হোসেনের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু সুরাইয়ার মা লাখী খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, শনিবার সকাল ১১টার দিকে সুরাইয়া বাড়িতেই খেলা করছিল। এ সময় গোসল করানোর জন্য আমি তাকে ধরতে গেলে সে দৌড়ে প্রতিবেশী মোতালেব হোসেনের ছাদে চলে যায়। আমিও পিছু পিছু ছাদে উঠি। সুরাইয়া সাদের একেবারে ধারে চলে যায়, আমি সুরাইয়াকে ধরার জন্য কাছে গেলে আমার চোখর সামনেই আমার মেয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতাপালে চিকিৎসাধিন অবস্থায় বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটির মাথায় গুরুত্বর আঘাত হওয়ায় আমরা প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী নেওয়ার পূর্বেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বিকাল ৩টার দিকে শিশুটি মারা যায়। পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়ায় সুরাইয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। পারিবারিক সূত্রে জানা যায়, শিশু সুরাইয়া শারীরিক ও মানষিক প্রতিবন্ধী ছিল। সুরাইয়ারা ছিল দুই বোন ও ভায়ের মধ্যে সব থেকে ছোট। এদিকে, ছোট মেয়েকে হারিয়ে বাবা-মা যেন পাগল প্রায়। শিশু সুরাইয়ার করুণ মৃত্যুতে ভারি হয়ে ওঠে এলাকার আকাশ বাতাস। এলাকায় নেমে আসে শোকের ছায়া। গতকাল শনিবার রাতেই জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে সুরাইয়ার দাফনকার্য সম্পন্ন করা হয়।
কমেন্ট বক্স