শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দিনব্যাপী রোভার লিডারদের ওরিয়েন্টেশন কোর্স

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় দিনব্যাপী রোভার লিডারদের ওরিয়েন্টেশন কোর্স
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দিনব্যাপী রোভার স্কাউ্টস লিডারদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের নবনির্মিত মহিলা হোস্টেলের হলরুমে আয়োজিত ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। জেলা রোভারের কমিশনার চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, নিগার সিদ্দিক কলেজের অধ্যক্ষ ডিআরএসল আবু নাসির, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এম সাইফুল হোসেন, ওরিয়েন্টেশন কোর্সের প্রধান প্রশিক্ষক রোভার অঞ্চল খুলনার বিভাগীয় প্রতিনিধি প্রফেসর শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক দেলোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা রোভারের সম্পাদক প্রফেসর ফিরোজ হাসান, জেলা রোভোরের সম্পাদক সাবেক কলেজ শিক্ষক আবু হাসান বাচ্চু, জেলা রোভারের সহকারি কমিশনার ওবায়দুল ইসলাম তুহিন ও জেলা রোভোরের কোষাধ্যক্ষ আ: মুকিত জোয়ার্দ্দার। দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও জেলা রোভারের যুগ্ম সম্পাদক জাহিদুল হাসান।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত