শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ মোটরভ্যান উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০১৮ ইং
মহেশপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ মোটরভ্যান উদ্ধার
দত্তনগর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বিদ্যাধরপুর বটতলায় মোটরভ্যান তল্লাশি করে ৯শ’ ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে এ গাঁজা উদ্ধার করা হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই কামাল হোসেন ও এএসআই রবিউল ইসলাম মোটরভ্যানে তল্লাশি করে ৯শ’ ৬০গ্রাম গাঁজা উদ্ধার ও ভ্যান গাড়িটি আটক করে। এসময় ভ্যান মালিক চৌগাছা থানার খলিল হোসেনের ছেলে ফারুক হোসেন (৩২) পালিয়ে যায়। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত