চুয়াডাঙ্গার স্কুলছাত্রীকে অপহরণ : কুষ্টিয়ার যুবক আটক
- আপলোড তারিখঃ
০৩-১১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরতলীর হাজরাহাটি এলাকার ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগে কুষ্টিয়ার সবুজ (২২) নামে এক যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ইবি থানা পুলিশের সহায়তায় একই এলাকার ফরিদাবাদ বিশ্বাসপাড়া থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, হাজরাহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করা হয়েছে জানিয়ে গত বৃহস্পতিবার একটি অভিযোগ দায়ের করে কিশোরী ছাত্রীর পিতা। অভিযোগে উল্লেখ করা হয়, গত বুধবার দুপুর ১২টার দিকে স্কুলের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। পরে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়া জেলার ইবি থানার ফকিরাবাদ গ্রামের বিশ্বাসপাড়া থেকে আটক করা হয় আব্দুল মালেকের ছেলে সবুজকে। ইবি থানা পুলিশের সহায়তায় আসামীকে আটকসহ উদ্ধার করা হয় কিশোরী ছাত্রীকে। পরে গতকাল তাকে আদালতে প্রেরণ করে সদর থানা পুলিশ।
কমেন্ট বক্স